বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুন্সীগঞ্জের লৌহজং পদ্মা সেতুর পিলার দৃশ্যমান হবে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৬ আগস্ট, ২০১৭
  • ১৩৬ বার পড়া হয়েছে

রুবেল মাদবর
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
পদ্মা সেতু আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দৃশ্যমান হচ্ছে। এ লক্ষ্যে নির্মাণকাজে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট প্রকৌশলী ও দেশি-বিদেশি শ্রমিকরা। গত ২৩ জুলাই মূল সেতুর জাজিরা প্রান্তের ৩৭ ও ৩৮ নম্বর পিলারেরওপরের লেয়ারের বেইজকংক্রিটিং সম্পন্ন হয়। এখন ঢালাইয়ের কাজ চলছে। আগামী ২৮ দিনের মধ্যে পিলার দুটির শতভাগ কাজ শেষ হবে। এর পরই এ দুটি পিলারের ওপর ১৫০ মিটার দৈর্ঘ্যের সুপার স্ট্রাকচার বা স্প্যান বসিয়ে দৃশ্যমান করা হবে স্বপ্নের পদ্মা সেতু। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, এ লক্ষ্যে এখন প্রকল্প এলাকায় ব্যাপক কর্মযজ্ঞ চলছে।অন্যদিকে শুক্রবার রাত থেকে মূল সেতুর ৩৬ নম্বর পিলারে পাইল ড্রাইভ করছে দুই হাজার ৪০০ কিলোজুল ক্ষমতাসম্পন্ন হাইড্রোলিক হ্যামারটি। তিন হাজার ৬০০ কিলোজুল ক্ষমতার বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোলিক হ্যামারটি মাওয়ায় প্রকল্প এলাকায় পেঁৗছার পর তিনটি পাইল ড্রাইভ করার পরই তাতে কারিগরি কিছু সমস্যা দেখা দেয়। মূল সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানি সেতুর কাজ এগিয়ে নিতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। পদ্মা সেতু প্রকল্পের একাধিক প্রকৌশলী জানান, তিন হাজার ৬০০ কিলোজুল ক্ষমতাসম্পন্ন বড় হ্যামারটি দিয়ে কাজ শুরু হলেও কারিগরি কিছু সমস্যা থাকায় পুরোদমে কাজ করতে বিলম্ব হচ্ছে। দুই হাজার ৪০০ কিলোজুল ক্ষমতার হ্যামারটি দিয়ে ভালোভাবেই পাইলিংয়ের কাজ করা হচ্ছে। তবে নির্দিষ্ট সময় পার হওয়ার পর হ্যামারগুলোর মবিল পরিবর্তন করাসহ সংস্কারমূলক কাজ করতে হয়। এ জন্য হ্যামারের সংখ্যা বেশি হলে একটি বা দুটি সংস্কারে থাকলেও অন্যগুলো দিয়ে পাইলিংয়ের কাজ চালু রাখা যাবে। সংশ্লিষ্ট প্রকৌশলী সূত্রে জানা গেছে, এক হাজার ৯০০ কিলোজুল ক্ষমতাসম্পন্ন জার্মানির আরেকটি হ্যামার ২২ জুলাই সিঙ্গাপুর থেকে রওনাহয় পদ্মা সেতু প্রকল্পের উদ্দেশে। ৩০ জুলাই মংলা বন্দরে পেঁৗছানোর পর সেখান থেকে এটি মাওয়ায় আনার পর পাইল ড্রাইভ কাজে যুক্ত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া সাড়ে তিন হাজার কিলোজুলের আরও একটি হ্যামার শতভাগ প্রস্তুত হওয়ার পর আগামী নভেম্বরের শেষদিকে মাওয়ায় পৌছাবে!


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451