বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শার্শায় অবস্থান ধর্মঘাট ও বিক্ষোভ মিছিল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৬ আগস্ট, ২০১৭
  • ১৯৫ বার পড়া হয়েছে

 

মীর ফারুক, শার্শা (যশোর) প্রতিনিধিঃ বেনাপোল বন্দর প্রেসক্লাবের সাধারণ
সম্পাদক ও বাংলা নিউজের স্টাফ রির্পোটার মোঃ আজিজুল হক গত ০৪ই আগষ্ট ৪৯
বিজিবি ব্যাটালিয়ান কমান্ডিং অফিসার (সিও) লেঃ কর্ণেল আরিফ কর্তৃক
শারীরিক ভাবে লাঞ্চিত হওয়ার ঘটনায় শার্শার সকল সাংবাদিক সংগঠনের উদ্দ্যোগে
গতকাল সকাল ১১:০০টায় নাভারণ বাজারে অবস্থান ধর্মঘাট ও বিক্ষোভ মিছিল পালিত
হয়। উক্ত বিক্ষোভ মিছিল থেকে দোষী লেঃ কর্ণেল আরিফ কে যশোর থেকে
প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না হওয়া পর্যন্ত সাংবাদিকরা বিজিবি’র সকল
সংবাদ ও অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামীকাল যশোর জেলায়
বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। অবস্থান ধর্মঘাটে উপস্থিত ছিলেন বন্দর
প্রেসক্লাবের সভাপতি কাজিম উদ্দিন, শার্শা প্রেসক্লাবের সভাপতি আব্দুল
মুন্নাফ, সাধারণ সম্পাদক মোঃ ইয়ানুর রহমান, শার্শার সাংবাদিক কল্যাণ সংস্থার
সভাপতি মোঃ আমিনুর রহমান, বাগআচড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ ইনতাজুল
ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংবাদিক মীর ফারুক হোসেন,
আসাদুর রহমান আসাদ, আব্দুল জলিল, আনিছুর রহমান, মোস্তাফিজুর রহমান, ওসমান
সহ শার্শা উপজেলার বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সমস্ত সাংবাদিক বৃন্দ
উপস্থিত ছিলেন। অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল চলাকালীন বেনাপোল- যশোর মহা
সড়ক ১ ঘন্টা সকল যান চলাচল বন্ধ ছিল। দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন
চলবে বলে ঘোষণা দেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451