রামগঞ্জ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শাহজকি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮ম
শ্রেণীর মেধাবী ছাত্রী উত্ত্যক্তকারী বখাটে রিকসা ড্রাইভার রিয়াজ
হোসেনের বিরুদ্ধে শাস্তি দাবী করেন বিদ্যালয়
শিক্ষার্থী,অভিভাবকসহ স্থানীয়রা।
শনিবার সকাল সাড়ে ১১টায় পশ্চিমকরপাড়া ইউপি কার্যালয়
সামণে বিদ্যালয় শিক্ষার্থী,অভিভাবক,গ্রামবাসির উদ্যেগে ঘন্টা
ব্যাপী মানববন্ধণে বখাটে রিয়াজের বিরুদ্ধে শাস্তিদাবী করে বক্তব্য
রাখেন ছাত্রনেতা রাশেদ খাঁন জয়,মহসিন,ইউসুফ,অভিভাবক আব্দুল
কাদের,এছাক মিয়া প্রমূখ।
বক্তরা বলেন বখাটে রিয়াজ একজন রিকসা ড্রাইভার ও মধ্যকরপাড়া
গ্রামের আমিন উল্যাহর ছেলে। গত ১৩ই জুলাই বৃহস্প্রতিবার
মধ্যকরপাড়া গ্রামের আব্দুল কাদেরের মেয়ে ও শাহজকি উদ্দিন উচ্চ
বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী নাসরিন আক্তার বিদ্যালয় থেকে বাড়ী
ফেরার পথে অজিবাড়ী নামক স্থানে একা পেয়ে বখাটে তার জামা-
ছিঁড়ে ফেলে। এ সময়ে নাসরিন ছিৎকারে গ্রামবাসি ছুটে
আসলে বখাটে রিয়াজ পালিয়ে যায়।
নাসরিন বাবা আব্দুল কাদের জানান ঘটনার পর হতে বখাটে
রিয়াজের হুমকি ধমকির ভয়ে তার মেয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।
সৃষ্ট ঘটনায় বিচার ছেয়ে তিনি বিদ্যালয় সভাপতি,উপজেলা
নির্বাহী অফিসার কাছে তিনি লিখিত অভিযোগও করেন।
বিদ্যালয় সভাপতি সাহজান সাজু ও প্রধান শিক্ষক মো: আবু
সাদেক জানান ইভটিজিং ঘটনাটি উপজেলা প্রশাসণকে
অবহিত করা হয়েছে।
করপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবুল হক মুজিব জানান বখাটে
ছাড় দেওয়া হবে না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভ্ধূসঢ়;ঁইয়া
জানান বখাটের বিরুদ্ধে শাস্তির আশ্বস্থ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো: আবু ইউসুফ জানান বখাটের
বিরুদ্ধে অভিভাবক সহ বিদ্যালয় কত্তৃপক্ষ কোন অভিযোগ
করেননি। তিনি জানান লিখিত অভিযোগ হাতে পেলে বখাটের
সর্বোচ্চ শাস্তির আশ্বস্থ করেন।