শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চাটখিলে ইউপি চেয়ারম্যানের উলঙ্গ লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৫ আগস্ট, ২০১৭
  • ২৪১ বার পড়া হয়েছে
উদ্ধার

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল
উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোসলেহ উদ্দিন ফারুক (৫৫)
এর উলঙ্গ লাশ উদ্ধার করেছে পুলিশ। সকাল ১১টার দিকে বারোইপাড়া গ্রাম থেকে
লাশটি উদ্ধার করা হয়। নিহত মোসলেহ উদ্দিন ফারুক ওই গ্রামের সামছুল হকের
ছেলে। তিনি বর্তমানে আমেরিকা প্রবাসী। ফারুকের স্ত্রী সালমা আক্তার বিথী
জানান, রাত ১০টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে পুনঃরায় রাত ১১ টায় তার
এক ভাগিনা’সহ বাসায় ফিরে আসেন। পরে খাওয়া শেষে তিনি নিজের ঘরে
ঘুমাতে যান। সকালে তিনি ফারুককে তার কক্ষে দেখতে না পেয়ে খোঁজাখুজি
করতে থাকেন। এর একপর্যায়ে তাদের ঘরের পিছনে ঘাড় ভাঙা ও উলঙ্গ অবস্থায়
ফারুকের লাশ পড়ে থাকতে দেখেন। নিহত ফারুকের ভাতিজা বাবলুর অভিযোগ তার
চাচাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওষি) মো. জহিরুল আনোয়ার বলেন, মৃত্যুর বিষয়টি রহস্যজনক। নিহতের লাশ উদ্ধার
করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451