রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চাঁদপুরের মধুরোড রেল স্টেশানে সিসি ক্যামেরা স্থাপন করলেও নেই যাত্রীদের জীবনের নিরাপত্তা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৫ আগস্ট, ২০১৭
  • ৩৫৩ বার পড়া হয়েছে

চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরের মধুরোড রেলওয়ে স্টেশনসহ চাঁদপুর থেকে লাকসাম পর্যন্ত বেশ কয়েকটি রেল স্টেশন সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
শনিবার (৫ আগষ্ট) বিকেলে গিয়ে দেখা যায়, মধুরোড স্টেশনের পশ্চিম অংশে ২টি সিসি ক্যামেরা, পূর্ব দিকে ২ টি এবং মাঝখানের দুটি অংশে ২ টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। যাত্রী নিরাপত্তায় এগুলো বেশ উপকারে আসবে বলে জানান ক’জন যাত্রী। যাত্রীদের নিরাপত্তা এবং রেলওয়ের নিরাপত্তার স্বার্থে চাঁদপুর জেলার মধুরোড রেলওয়ে স্টেশনের বিভিন্নস্থানে ৬ টি সিসি ক্যামেরা স্থাপন করতে দেখা যায়।
মধুরোড ষ্টেশন মাষ্টার না থাকায় চাঁদপুর রেলওয়ে কোট স্টেশনের স্টেশন মাস্টার ও মধুরোডের স্থায়ী বাসিন্দা মোঃ শাহাজাহান মিয়া এই প্রতিবেদককে জানান, ‘যাত্রী সাধারণ এবং রেলওয়ের নিরাপত্তার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ প্রত্যেকটি রেলস্টেশনে সিসি ক্যামেরা স্থাপন করার উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে গত ৩০ জুলাই রবিবার মধুরোড স্টেশনে ৬ টি ক্যামেরা লাগানো হয়।’
তিনি জানান, ‘মধুরোড স্টেশনসহ ইতিমধ্যে চাঁদপুর কালিবাড়ী, হাজীগঞ্জ, মেহের, ও চিতশী রেল স্টেশন গুলোতেও সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। যেসব স্টেশনে এখনো সিসি ক্যামেরা বসানো হয়নি পর্যায়ক্রমে সেগুলোতেও সিসি ক্যামেরা বসানো হবে।’
এদিকে যাত্রী সাধারণের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হলেও অন্যদিকে মধুরোড রেলওয়ে স্টেশনের নবনির্মীত ফ্ল্যাটফর্মের পশ্চিম পাশে ফ্লোরে রাখা হয়েছে ইটের কংক্রিট। চালু হয়নি যাত্রীদের বাথরুমও। হয়নি ফ্লাটফর্মের রাস্তার কাজসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ। ফ্ল্যাটফর্ম এভাবে পড়ে থাকায় নিরাপত্তাহীনতায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই ট্রেনে উঠা নামা করতে হয় যাত্রী সাধারনের। দেখা যায় যখন স্টেশনে ট্রেন এসে থামে তখন যাত্রীরা তাড়াহুরা করে ট্রেনে উঠতে গিয়ে ইটের কংক্রিটের স্তুবের কারনে উসঠা খেয়ে পড়ে আহত হন। তাই চুরি ছিনতাইয়ের ঘটনা ধরার জন্য সিসি ক্যামেরার নিরাপত্তার চেয়ে যাত্রীদের জীবনের নিরাপত্তা অনেক বেশি বলে মনে করছেন যাত্রীসাধারণ। একারনে এলাকাবাসীর দাবী, ফ্ল্যাটফর্মের যাত্রীসাধারণের চলাচল করার রাস্তায় পড়ে থাকা কংক্রিট গুলো জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানান রেলওয়ে কর্তৃপক্ষের কাছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451