মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বরগুনার তালতলীতে সিডরম্যান জয়দেব দত্ত সহ দুই লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৫ আগস্ট, ২০১৭
  • ৩১৭ বার পড়া হয়েছে

তালতলী (বরগুনা) সংবাদদাতাঃ গতকাল বরগুনার তালতলীতে
সিডরম্যান জয়দেব দত্ত সহ পৃথক দুই লাশ উদ্ধার করা
হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তালতলীর
সিডরম্যান খ্যাত রেডক্রিসেন্ট সোসাইটির
ইউনিট টিম লিডার ও ভি এইচ এফ ওয়্যারলেস
অপারেটর জয়দেব দত্ত বৃহস্পতিবার তার হাইস্কুল সড়কের
বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। শনিবার
সকাল ৯ টার দিকে ইউনিয়ন পরিষদ ভবনের তিন তলা
ফ্লাটে তার ঘূর্ণিঝড় প্রস্তুতি অফিসের মধ্য থেকে
দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পাশের নির্বাচন অফিসের
লোকজন জানালার ফাঁক দিয়ে মেঝের উপর তার লাশ পড়ে
থাকতে দেখে এ সময় ভিতর থেকে দরজা বন্ধ ছিল।
থানায় সংবাদ দিলে পুলিশ এসে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার
করে।
এ দিকে তালতলীর লাউপাড়া গ্রামের তিন
সন্তানের জননী নাজমা বেগম নামে এক গৃহ বধুর
ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে,
লাউপাড়া গ্রামের মাসুম বিশ্বাসের স্ত্রী নাজমা
বেগম ঘরের দরজা Ÿন্ধ করে গলায় ফাঁস দিয়ে
আত্মহত্যা করে। তার পরিবারের লোকজন বাহির থেকে
ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরের আড়ার সাথে
তার ঝুলন্ত লাশ দেখে থানায় সংবাদ দিলে পুলিশ এসে
লাশ উদ্ধার করে। এ ব্যাপারে তালতলী থানার এস আই
সাইদুর রহমান ঘটনার সত্বতা স্বীকার কওে বলেন,
জযদেব দত্তর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি, অপর

লাশটি এখনও পাঠাতে পারিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451