বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের কারণ হবে ছাত্রলীগ: জাফর ইকবাল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৫ আগস্ট, ২০১৭
  • ২৪০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ,

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ও জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, স্লোগান দিতে দিতে প্রোগ্রামে ঢোকা ঠিক হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগের জেতার ভালো একটা চান্স আছে। কিন্তু যদি আওয়ামী লীগ নির্বাচনে হারে, তাহলে হারবে ছাত্রলীগের কিছু ছেলের কর্মকাণ্ডের জন্য।’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুদিনব্যাপী প্রযুক্তি উৎসব ‘সিএসই কার্নিভাল ২০১৭’-এর সমাপনী অধিবেশনে স্লোগান দিয়ে অনুষ্ঠানে প্রবেশ করার পরিপ্রেক্ষিতে ড. মুহম্মদ জাফর ইকবাল এসব কথা বলেন।

আজ বিকেল সাড়ে ৫টার দিকে কেন্দ্রীয় মিলনায়তনে কার্নিভালের সমাপনী অধিবেশনে অতিথিরা বক্তব্য দেওয়ার সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমীনের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা স্লোগান দিয়ে অনুষ্ঠানে প্রবেশ করেন। এ সময় মঞ্চে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুনাইদ আহমেদ পলক।

দুদিনের আয়োজনের মধ্যে ছিল আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা, হ্যাকাথন প্রতিযোগিতা, রোবটিকস প্রতিযোগিতা ও গেমিং প্রতিযোগিতা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451