বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষক ফারহানের অব্যাহতিপত্র প্রত্যাহার, লম্বা ছুটিতে রেজিস্ট্রার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৫ আগস্ট, ২০১৭
  • ২৭১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক , 

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে স্কুল অব ল’ বিভাগের শিক্ষক ফারহান উদ্দিন আহমেদের অব্যাহতিপত্র প্রত্যাহার করে নিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে রেজিস্ট্রার মুহাম্মদ সাহুল আফজালকে দীর্ঘ ছুটিতে পাঠানো হয়েছে। এছাড়া সিনিয়র অফিসার মো. জাবেদ রাসেল, সহকারী রেজিস্ট্রার মো. মাহি উদ্দিন পদত্যাগপত্র দিলে সেটিও গ্রহণ করা হয়েছে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা আছে, রেজিস্ট্রার সাহুল দীর্ঘ ছুটির আবেদন করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটি অনুমোদন করেছে। ৬ আগস্ট থেকে সেটি কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে সিকিউরিটি গার্ডের দ্বারা শিক্ষার্থী হয়রানির যে অভিযোগ আনা হয়েছিল ব্র্যাক বিশ্ববিদ্যালয় কমিটি সেটি নিয়ে কাজ শুরু করেছে বলেও জানানো হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সব দাবিই মেনে নিলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত রবিবার (৩০ জুলাই) চাকরিচ্যুতির জের ধরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মাহমুদ সাহুল আফজাল ও সহকারী রেজিস্ট্রার মো. মাহিউদ্দিন ও জাভেদ রাসেলের বিরুদ্ধে একই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল বিভাগের শিক্ষক ফারহান উদ্দিন আহম্মেদকে মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনার জেরেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451