সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ঢাকার রাস্তায় ‘রেসকিউ বোট’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭
  • ১৬৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ,

কোনো খাল-বিল নয়, রাজধানী ঢাকার সড়কে দেখা মিলল নৌকার। বৃষ্টিতে জলাবদ্ধ শান্তিনগরে দুর্ভোগে পড়া মানুষকে নৌকায় পার করে দিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলোতে এভাবে সেবা দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন বাহিনীর কর্মকর্তারা।

আজ বৃহস্পতিবার দুপুরে প্রবল বর্ষণে রাজধানীর কয়েকটি এলাকায় সড়ক হাঁটু পানিতে তলিয়ে যায়। এমন একটি এলাকা শান্তিনগরে দেখা যায় ফায়ার সার্ভিসের লাইফবোট।

শান্তিনগর মোড়েই দুইটি লাল বোট নিয়ে দাঁড়িয়েছিল ফায়ার সার্ভিসের কর্মীরা। স্কুল থেকে ফেরা বাচ্চা, মহিলা ও বৃদ্ধাদের ডেকে ডেকে ওই বোটে বসাচ্ছিলেন তারা। তারপর তাদের পার করে দিয়ে এসে আবারও নতুন যাত্রী তুলছিলেন। এতে দুর্ভোগে পড়া যাত্রীদের চোখে মুখে স্বস্তির ছাপ দেখা গেছে। অনেকেই ফায়ার সার্ভিসের এই সেবামূলক কাজের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান বলেন, বৃষ্টিতে রাস্তা তলিয়ে যাওয়ায় ফলে সৃষ্ট দুর্ভোগ থেকে শিশু-নারী-বৃদ্ধ , স্কুলগামী শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের পরিত্রাণ দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আমরা লাইফবোট নামানোর কর্মসূচি হাতে নিয়েছি।

এই বর্ষায় সব এলাকায় লাইফবোট সুবিধা দেওয়া সম্ভবপর না হলেও সবচেয়ে বেশি দুর্গত এলাকাগুলোতে ১০-১৫টি লাইফবোট এখন থেকে কাজ করবে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451