শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ওয়েবসাইটের মাধ্যমে পর্নো ব্যবসায়ী ফুয়াদ গ্রেপ্তার : র‍্যাব

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭
  • ১৫৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ,

ইন্টারনেটে ওয়েবসাইটের মাধ্যমে পর্নোগ্রাফি ব্যবসার অভিযোগে ফুয়াদ বিন সুলতান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গতকাল মঙ্গলবার গভীর রাতে রাজধানীর উত্তরার একটি বাড়ি থেকে ফুয়াদকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আজ বুধবার র‍্যাব জানায়, ফুয়াদ শুধু পর্নোগ্রাফির ব্যবসা নয়, তিনি নিজেদের বাড়ির দুটি ফ্ল্যাট ভাড়া দিয়ে দেহ ব্যবসার কাজে ব্যবহার করে আসছিলেন। ওই ফ্ল্যাটে বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডের আখড়া তৈরির পাশাপাশি মাদক সরবরাহ করা হতো বলে জানায় র‍্যাব। এ ছাড়া বিভিন্ন ওয়েবসাইটে পর্নো বিজ্ঞাপন ও দেহ ব্যবসার বিজ্ঞাপন দিতেন ফুয়াদ।

র‍্যাব জানায়, ১০১৫ এবং ২০১৬ সালে দুটি ওয়েবসাইটের মাধ্যমে তিনি পর্নোগ্রাফির ব্যবসা শুরু করেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, ব্যক্তিজীবনে তিনি ইংরেজিতে অনার্স পর্যন্ত পড়াশোনা করেছেন এবং একসময় বাংলাদেশের বিভিন্ন কোম্পানি ও বহুজাতিক কোম্পানিতে চাকরি করতেন। তিনি ছাত্রাবস্থা থেকে প্রেমের ফাঁদে ফেলে অনেক মেয়ের সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপন করে প্রতারণা করতেন বলে জানা যায়।

র‍্যাব আরো জানায়, ফুয়াদ ২০১১ সালে কমিশনের বিনিময়ে বাসা ভাড়া করে দেওয়ার ব্যবসা শুরু করেন এবং বিভিন্ন ওয়েবসাইটে এ বিষয়ে বিজ্ঞাপন দেন। তিনি বৈধ পন্থায় দেশি-বিদেশি নাগরিকদের গুলশান ও উত্তরায় বিভিন্ন বাসা ভাড়া দিয়ে কমিশন নিতেন। ২০১৪ সালের দিকে তিনি ইন্টারনেটের ব্যবসা শুরু করেন। এ সময়ে তিনি বিভিন্ন পর্নোসাইটে বিচরণ করেন। দুটি ওয়েবসাইটের মাধ্যমে তিনি পর্নোগ্রাফির ব্যবসা শুরু করেন। এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে তিনি বিভিন্নভাবে সংগৃহীত মেয়েদের আপত্তিকর ছবি, মোবাইল নম্বর এবং দৈহিক মিলনের বিনিময়ে নির্ধারিত মূল্য উল্লেখ করে বিভিন্নজনকে আকৃষ্ট করতেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451