বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৯ জুলাই, ২০১৭
  • ৩০৩ বার পড়া হয়েছে

রয়টার্স,

চলতি মাসে দ্বিতীবারের মতো আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

স্থানীয় সময় শুক্রবার এই পরীক্ষা চালানো হয়।

শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর খবরে বিষয়টি জানিয়ে বলা হয়, এই পরীক্ষা যুক্তরাষ্ট্রের জন্য ‘কড়া সতর্কবার্তা’।

সর্বশেষ পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসসহ কয়েকটি শহরে আঘাত হানতে সক্ষম বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আইসিবিএমের বিষয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেন, ক্ষেপণাস্ত্রটি এটা দেখাল যে, যুক্তরাষ্ট্রের পুরো ভূখণ্ডে আঘাত হানা সম্ভব। তবে কিমের এমন দাবিকে অতিরঞ্জিত বলেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন উত্তর কোরিয়ার এই পরীক্ষাকে ‘বেপরোয়া’ হিসেবে আখ্যা দিয়েছে।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘বিশ্বকে হুমকি দিয়ে এই অস্ত্র ও পরীক্ষা উত্তর কোরিয়াকে আরো বিচ্ছিন্ন করেছে, দেশটির অর্থনীতি ও মানুষকে বঞ্চিত করেছে।’

‘আমেরিকানদের মাতৃভূমি ও এই অঞ্চলে (উত্তর কোরিয়ার আশপাশ) আমাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র।’

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সং ইয়ং-মু শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, উত্তর কোরিয়ার পরমাণবিক অস্ত্রের হুমকি মোকাবিলায় স্বতন্ত্র ব্যবস্থা নিচ্ছে তাঁর দেশ।

চলতি মাসের শুরুর দিকে আইসিবিএমের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়ার সামরিক বাহিনী। এর মাস না যেতেই দ্বিতীয় পরীক্ষা চালাল দেশটি।

উত্তরের এমন হুমকির জবাবে যৌথ ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451