বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঘরোয়া রাজনীতিও করতে দেওয়া হচ্ছে না বিএনপিকে : ব্যারিস্টার মওদুদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭
  • ২৬৯ বার পড়া হয়েছে

অনলাইন সংবাদ,

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, দেশে আজ গণতন্ত্র নেই। বিএনপিকে ঘরোয়া রাজনীতিও করতে দেওয়া হচ্ছে না।

আজ শুক্রবার দুপুরে মওদুদ তাঁর নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জের গ্রামের বাড়িতে তৃণমূল প্রতিনিধি সম্মেলন ও সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন শেষে এসব কথা বলেন।

বিএনপি নেতা বলেন, দেশের ৯৫ ভাগ জায়গায় বিএনপির সদস্য সংগ্রহ অভিযান করতে বাধা দেওয়া হয়েছে। বিএনপিকে দমিয়ে রেখে ৫ জানুয়ারির মতো এ দেশে একতরফা নির্বাচন করতে আর দেওয়া হবে না। বিএনপি মাঠে থাকবে এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। তিনি এ সময় নির্বাচন কমিশনের সমালোচনা করেন।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বসুরহাট পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র কামাল উদ্দিন চৌধুরী, থানা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম শিকদার, পৌর সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, যুগ্ম সম্পাদক আল হারুন।

সকালে বসুরহাট পৌর হলে সদস্য সংগ্রহ কর্মসূচি হওয়ার কথা থাকলেও প্রশাসনিক অনুমোদন না থাকায় পুলিশ এ স্থানে তাদের সভা করতে দেয়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451