রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭
  • ২৫৯ বার পড়া হয়েছে

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : “শিশু ও যুবাদের প্রতি
মনোযোগ দেয়াই তাদের নিরাপদ বেড়ে উঠার কারণ” এই স্লোগানকে
সামনে নোয়াখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী
আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। বুধবার (২৬ জুলাই) এ দিবস উপলক্ষে
জেলা প্রশাসন ও জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে র‌্যালী ও আলোচনা
সভা অনুষ্ঠিত হয়। সকালে বৃষ্টি উপক্ষো করেও মাদক বিরোধী একটি জেলা
প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায়
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল
হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক
(সার্বিক) সুব্রত কুমার দে। উন্নয়ন সংগঠক আবদুল আউয়ালের সঞ্চালনায়
আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা
আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, যুগ্ম সম্পাদক আবদুল
মমিন বিএসসি, জেলা বিএনপি’র সহসভাপতি আনোয়ারুল হক কামাল,
সোনাপুর কারামাতিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা মমিন উল্যাহ
প্রমুখ। অনুষ্ঠান শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী
শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে অতিথিবৃন্দ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451