বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় তৃতীয় শ্রেণীর  শিশু ধর্ষণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৬ জুলাই, ২০১৭
  • ১৯১ বার পড়া হয়েছে

আরিফ হোসেন ,আশুলিয়া প্রতিনিধিঃ

এই বর্বরতার শেষ কথায় ? আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে তৃতীয় শ্রেণীর এক সংখ্যালঘু শিশুকে ধর্ষণ করেছে  ইমরান নামের এক বখাটে বখাটে যুবক  । এ ঘটনায় ঐ এলাকায় হিন্দুদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের পুকুরপাড় কোন্ডলবাগ এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটেছে । শিশুটির বাড়ি দিনাজপুর জেলার খানশামা থানার পূর্ব হাসেমপুর গ্রামে।

ধর্ষণের শিকার শিক্ষার্থীর বাবা শ্রী বিকাশ চন্দ্র জানায়, তার মেয়ে কোন্ডলবাগ আইডিয়াল স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়াশুনা করে। পরে গত দুই দিন আগে তার শিশু মেয়েকে প্রতিবেশী বখাটে যুবক ইমরান (১৬) বাসা থেকে কৌশলে তাদের বাসায় ডেকে নিয়ে হাত বেধে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। এ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে আশুলিয়ার একটি ক্লিনিকে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার কথা কাউকে জানালে ওই শিশু ও তাদের পরিবারকে হত্যার করারও হুমকি দেন ওই বখাটে যুবক। শিশুটির বাবা ও মা আশুলিয়ার এক পোশাক কারখানায় চাকুরী করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল শিশু ধর্ষণের বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে বলে জানিয়েছে ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451