মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীতে আগামী বছর জলাবদ্ধতা থাকবে না, এলজিআরডি মন্ত্রীর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৬ জুলাই, ২০১৭
  • ২১৩ বার পড়া হয়েছে

আগামী বছর থেকে রাজধানীতে আর জলাবদ্ধতা থাকবে না বলে অঙ্গীকার করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। আগামী বছর থেকে রাজধানীর এই জলাবদ্ধতার দৃশ্য আর দেখা যাবে না বলে মন্তব্য করেন তিনি।

আজ বুধবার সচিবালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে নিজের বক্তব্যে এ কথা জানান মন্ত্রী।

টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় আজ দিনভর নাকাল ছিল রাজধানীবাসী। বিভিন্ন স্থানের মতো সচিবালয়ও তলিয়ে যায় পানিতে। সেখানেও কর্মকর্তাদের প্রায় হাঁটুপানি পেরিয়ে যেতে হয়েছে। তাই স্বভাবতই জেলা প্রশাসক সম্মেলনেও উঠে আসে রাজধানীর এ জলাবদ্ধতার প্রসঙ্গ। এর কারণ চিহ্নিত করে উদ্যোগের কথাও জানান স্থানীয় সরকারমন্ত্রী।

সম্মেলন থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। এ সময় তিনি বলেন, ‘ঢাকার যে ৪৬টা খাল আছে, এর মধ্যে ১৮টা আমাদের উন্নয়ন করতে হবে। অবশ্যই করতে হবে। আমি ওয়াসারে নির্দেশনা দিছি যে কোনো রকমে হেভি বৃষ্টি হলেও তিন ঘণ্টার মধ্যে পানি যাতে নিষ্কাশন হয় সেই ব্যবস্থা করতে হবে। এখন যে সাতদিন ধরে যে বৃষ্টি হচ্ছে এইটা কিন্তু একটা অস্বাভাবিক পরিস্থিতি। এবং আমি প্রমিজ (অঙ্গীকার) করতেছি যে সামনের বছর কিন্তু এই সমস্ত পরিস্থিতি আপনারা আর দেখতে পারবেন না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451