মাসুদ হোসেন, চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুর শহরের নতুন আলিম পাড়ার ৯৮৪ নং হোল্ডিংয়ের বাড়িতে মঙ্গলবার (২৫ জুলাই) রাতে মাহমুদুল বারী (৪২) নামে এক যুবক ঘরের অাঁড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক খোকন জানায়, নিহত ব্যক্তি ওই এলাকার মৃত অ্যাডভোকেট আবদুল বারীর একমাত্র ছেলে ‘মাহমুদুল বারী আগে থেকেই মাদকাসক্ত। ঘটনার দিন রাতে মাদক সেবনের জন্যে তার মায়ের কাছে টাকা চেয়ে না পাওয়ায় ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কমিউনিটি পুলিশের কাছ থেকে খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে যান। এলাকাবাসী সূত্রে আরো জানা যায়, তারা ২ ভাই ও ৪ বোন ছিলো। এর মধ্যে গত ৬ বছর আগে বড় ভাই হাসান বারী সড়ক দুর্ঘটনায় মারা যায়। ঘরের ভেতর কোনো আসবাবপত্র নেই। মাদক সেবনের জন্যে বিভিন্ন সময় এগুলো সে বিক্রি করে দেয়। মাদকসেবনের কারণে বিয়ের ৩ মাস পর শ্বশুর বাড়ির লোকজন তার বউকে তালাকের মাধ্যমে নিয়ে যায়।