রামগঞ্জ প্রতিনিধি :
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার কর্মরত পুলিশের উপ-পরিদর্শক এসআই
মহসিন চৌধুরী মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে
পুলিশের কল্যান সভায় অস্ত্র,মাদক উদ্বার,সাজাপ্রাপ্ত সহ অপরাধ
দমনে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। জেলা পুলিশ সুপার আসম মাহতাব
উদ্দিনের হাত থেতে সনদপত্রসহ নগদ অর্থ গ্রহন করেন।
এসআই মহসিন চৌধুরী জানান পুলিশের উপর রাজনীতি হস্তক্ষেপ
না থাকায় অপরাধ দমনে তিনি এ ভ’মিকা রাখেন। তিনি আশা
রাখেন এ ধারা অব্যাহত রাখার চেষ্ঠা চালিয়ে যাবেন।