বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আল-আকসা মসজিদে নামাজ পড়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে তীব্র নিন্দা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭
  • ১৯১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

বাংলাদেশ আল-আকসা মসজিদ বন্ধ করা ও শুক্রবার জুমার নামাজ পড়তে না দে‌ওয়া এবং আল হারাম আল শরীফকে ঘিরে অন্যান্য নিষেধাজ্ঞা আরোপের জন্য ইসরাইলী কর্তৃপক্ষের তীব্র নিন্দা জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এক বার্তায় তার প্যালেস্টাইন প্রতিপক্ষের কাছে বাংলাদেশের এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বার্তায় সেখানে অতিসম্প্রতি সংঘটিত অনাকাক্ষ্মিত হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানা যায়।

জেরুজালেমে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্র স্থানকে কেন্দ্র করে ইসরাইলী কর্তৃপক্ষের নিষেধাজ্ঞায় সৃষ্ট সংঘর্ষে ৫ জন প্যালেস্টাইনী নিহত ও শত শত আহত হয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী তার বার্তায় স্বাধীন আবাসভূমির জন্য প্যালেস্টাইনের অধিকার বাস্তবায়নে বাংলাদেশের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

তিনি যথাশিগগির মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করে দুই রাষ্ট্রের সমাধানের লক্ষ্যে কাজ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451