রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

টেকনাফে কয়েকটি গ্রামে টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড ঘরবাড়ি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭
  • ২৫০ বার পড়া হয়েছে
টেকনাফে টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড ঘরবাড়ি

অনলাইন ডেস্কঃ

কক্সবাজারের টেকনাফের কয়েকটি গ্রামে হঠাৎ আঘাত হানে টর্নেডো। এতে গাছপালা, বৈদ্যুতিক খুঁটি ভেঙে লণ্ডভণ্ড হয়ে গেছে অর্ধশত বসতবাড়ি। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফের শীলবনিয়া পাড়া ও উত্তর জ্বালিয়া পাড়া গ্রাম ও পৌরসভায় আঘাত হানে এ টর্নেডো।

প্রত্যক্ষদর্শী রহিম উল্লাহ জানান, দুপুরের দিকে প্রায় ৫ মিনিট ধরে কালো ধোঁয়ায় ভরা বাতাস শুরু হয়। এ বাতাস অনেকটা আগুনের মতো। প্রচণ্ড বাতাসে ঘরের চালা, টিনের ছাউনি, গাছপালা আমার চোখের সামনে উড়ে যায়।তিনি জানান, কয়েকটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে দুমড়েমুচড়ে যায়। মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড করে নাফ নদীর পাশ দিয়ে উত্তর দিকে চলে যায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।এ ব্যাপারে টেকনাফ পৌরমেয়র আলহাজ মোহাম্মদ ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে লোক পাঠিয়েছি, ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতার ব্যবস্থা করা হবে।

ক্ষতিগ্রস্ত ছালেহ আহমদের স্ত্রী নুর বেগম ও মো. ওবায়দুলের স্ত্রী নাসিমা আক্তার জানান, এ টর্নেডো আমাদের জন্য মরার ওপর খাড়ার ঘা। মোরার আঘাতের ক্ষতি পুষিয়ে উঠতে না উঠতেই টর্নেডোর আঘাতে আমরা বিপর্যস্ত।উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক জানান, অতর্কিত টর্নেডোর গুটিকয়েক বাড়ি বিপর্যস্ত হয়ে পড়েছে। কাউন্সিলরদের ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করতে বলা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451