বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কাতার সংকট নিরসনে আলোচনার আহ্বান ইইউর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৪ জুলাই, ২০১৭
  • ৩১৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

উপসাগরীয় দেশগুলোর মধ্যে চলমান সংকট নিরসনে কাতার ও সৌদি নেতৃত্বাধীন দেশগুলোকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

স্থানীয় সময় রোববার কুয়েতের আমির শেখ সাবা আল আহমাদ আল সাবা ও অন্য নেতাদের সঙ্গে বৈঠকের পর ইইউর পররাষ্ট্রবিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি এ আহ্বান জানান। এ সময় কাতার সংকট নিরসনে কুয়েতের মধ্যস্থতার বিষয়ে ইইউর পূর্ণ সমর্থন আছে বলেও জানান তিনি।

সন্ত্রাসবাদে সমর্থনদানের অভিযোগ তুলে সৌদি নেতৃত্বাধীন জোট কুয়েতের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার পর থেকেই মধ্যস্থতা করার চেষ্টা করছেন কুয়েতের আমির আল সাবা।

রোববারের সেই বিবৃতিতে ফেডেরিক বলেন, ‘সব পক্ষকেই সুনির্দিষ্ট নীতিমালা ও রোডম্যাপের ভিত্তিতে সংকট সমাধানে সরাসরি আলোচনায় আসা উচিত।’

‘ইইউ এই সংকট নিরসনে সমঝোতা প্রক্রিয়ায় সব ধরনের সহায়তা করতে প্রস্তুত। আর এ অঞ্চলের সন্ত্রাস দমনেও সব ধরনের সহায়তা করবে ইইউ’, বলেন ফেডেরিক।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451