বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জীবিত ব্যক্তিকে মৃত বলে প্রতিবেদন , ক্ষমা চেয়ে পার পেলেন ওসি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৪ জুলাই, ২০১৭
  • ২৩০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

হজ গমনে ইচ্ছুক জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে প্রতিবেদন দেওয়ার ঘটনায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় আদালত আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনকে সতর্ক করে দিয়ে অব্যাহতি দিয়েছেন।

একই সঙ্গে হজ গমনে ইচ্ছুক মো. আজাদ হোসেন ভূঞাকে হজে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গতকাল রোববার আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন ওসি মোশাররফ হোসেন।

গত ১৭ জুলাই পুলিশ ভেরিফিকেশনে হজ গমনে ইচ্ছুক জীবিতকে মৃত দেখিয়ে প্রতিবেদন দেওয়ায় তার ব্যাখ্যা দিতে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনকে তলব করেন হাইকোর্ট।

একই সঙ্গে পুলিশের এ প্রতিবেদনকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

আখাউড়ার বাসিন্দা মো. আজাদ হোসেন ভূঞাকে মৃত দেখিয়ে গত ২০ জুন প্রতিবেদন দেয় আখাউড়া থানা পুলিশ। পুলিশের এ প্রতিবেদনকে চ্যালেঞ্জ করে ১২ জুলাই রিট দায়ের করেন আজাদ হোসেন। রিটের পক্ষে আদালতে শুনানি করেন কায়সার জাহিদ ভূইয়া।

পরে আইনজীবী জাহিদ ভূইয়া সাংবাদিকদের বলেন, হজ গমনে ইচ্ছুক আখাউড়ার বাসিন্দা আজাদ হোসেন ভূঞার পুলিশ ভেরিফিকেশন করে প্রতিবেদন দাখিল করা হয়।

তাতে জীবিত আজাদ হোসেনকে মৃত দেখিয়ে প্রতিবেদন দাখিল করেন ওই থানার তদন্তকারী আবুল কালাম। পরে ওই প্রতিবেদনের আলোকে ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তাঁকে মৃত বলে তথ্য প্রকাশ করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451