শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সরকারি চাকরীজীবীদের উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৩ জুলাই, ২০১৭
  • ২২৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ সরকারি চাকরিজীবীদের শুধু রুটিন ওয়ার্ক হিসেবে দায়িত্ব পালন করলে হবে না। নিজেদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে জনকল্যাণে নিবেদিত হতে হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।যারা সরকারি চাকরি করেন তাদের মনে রাখতে হবে আপনারা জনগণের কাছে দায়বদ্ধ। তাই শুধু রুটিন দায়িত্ব পালনে সীমাবদ্ধ থাকলে চলবে না। উদ্ভাবনী শক্তি দিয়ে যে কাজ করলে মানুষের কল্যাণ হবে সেভাবেই পদক্ষেপ নিতে হবে।

রোববার রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ও জনপ্রশাসন পদক-২০১৭ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, সরকারি চাকরি, একটা রুটিন চাকরি। তাই বলে আসলাম, বেতন নিলাম, চলে গেলাম সেটা নয়। নিজেই নিজেকে আবিষ্কার করতে হবে। সবাইকে নিজের দায়িত্ব নিয়ে ভাবতে হবে, কারণ এই দেশটা আমার। দেশের মানুষগুলো আমার।প্রধানমন্ত্রী বলেন, আমাদের চিন্তা করতে হবে, কোথায় কি সমস্যা আছে।

কোন কাজ করলে দেশ ও জনগণের উপকার হবে সেটি খেয়াল রাখতে হবে। মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবে।শেখ হাসিনা বলেন, আমরা পরিকল্পনা দিয়েছি। আপনারা মাঠ পর্যায়ে থেকে সেটি বাস্তবায়ন করেছেন। আমি চাই এটি অব্যাহত থাকুক। তাহলে আমাদের দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।সব সরকারি কর্মচারীকে আমি অনুরোধ করব যাদের অর্থে আমাদের সংসার চলে তাদের সেবা করুন।

যাদের টাকায় আজ আমরা চলছি তাদের যেনো কষ্ট না হয়। যারা জনগণের প্রতি অন্যায় করবে তাদের কঠোর হাতে দমন করতে হবে।বঙ্গবন্ধু কন্যা বলেন, মনে রাখবেন কোনো নিরাপরাধ লোকের ওপর যেনো অত্যাচার না হয়। কারণ আমরা দেশের মানুষের কাছে দায়বদ্ধ। তাদের ভোটেই সরকারে আছি।মনে রাখবেন বিশ্বায়ন এবং প্রযুক্তির উৎকর্ষের ফলে মানুষের আচরণ এবং রুচিতে যেমন পরিবর্তন এসেছে, তেমনি অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সবকিছু বদলে গেছে


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451