বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভারি বর্ষণে বান্দরবানে পাহাড়ধসে ১ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৩ জুলাই, ২০১৭
  • ২৪০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

ভারি বর্ষণে বান্দরবানের রুমা সড়কের দলিয়ানপাড়া এলাকায় পাহাড় ধসে নিখোঁজ ৫ জনের মধ্যে ১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৪ জন। রোববার বেলা ১১টার দিকে এ পাহাড় ধসের ঘটনা ঘটে।

বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারি উপপরিচালক ইকবাল হোসেন জানান, নিখোঁজদের মধ্যে সহকারি শিক্ষিকা চিং মারমার (৪২) মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শরিফুল হক জানান, বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার কাজ চলছে।

তবে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে বান্দরবান থেকে রুমা উপজেলার পথে এবং রুমা থেকে বান্দরবানের দিকে দুটি যাত্রীবাহী বাস দলিয়ানপাড়া এলাকায় আসে।এ এলাকা ভাঙা আগে থেকেই। ফলে যাত্রীরা এখানে নেমে হেঁটে এলাকাটি অতিক্রম করে ফের যানবাহনে ওঠেন। আজ সকালেও দুই বাসের যাত্রীরা সেভাবেই ওই এলাকা পার হচ্ছিলেন। এ সময়ই তাদের ওপর পাহাড় ধসে পড়ে। তাৎক্ষণিক ৩ জনকে উদ্ধার করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451