বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লায় এসএসসির মতো এইচএসসিতেও বিপর্যয় কেন?

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৩ জুলাই, ২০১৭
  • ৩২২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

চলতি বছর উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায়ও বিপর্যয় ঘটেছে কুমিল্লায়। এ বছর অংশগ্রহণকারীদের ৫০ শতাংশও পাস করতে পারেননি কুমিল্লা শিক্ষা বোর্ডে।

কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ইংরেজিতেই ফেল করেছে ৩৮ শতাংশ শিক্ষার্থী।

আজ রোববার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। ওই ফলে দেখা যায়, মাত্র ৪৯ দশমিক ৫২ শতাংশ পাস করেছে কুমিল্লা বোর্ডে, যা শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে কম।

এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে এক লাখ এক হাজার ৬৩৯ পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে অংশগ্রহণ করেছে এক লাখ ৩৭২ জন। পাস করেছে ৪৯ হাজার ৭০৪ জন।

উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ২৩ হাজার ৭৯২ জন এবং ছাত্রী ২৫ হাজার ৯১২ জন।

অংশগ্রহণকারীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে মাত্র ৬৭৮ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ৩৫৩ ও ছাত্রের সংখ্যা ৩২৫ জন।

পাঁচ বছরের মধ্যে কুমিল্লায় এ পাসের হার সর্বনিম্ন। গত বছর পাসের হার ছিল ৬৪ দশমিক ৪৯ শতাংশ।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানিয়েছেন, গতবারের তুলনায় ফল খারাপ। এর কারণ হচ্ছে ইংরেজিতে বিপর্যয়। কেবল ইংরেজিতেই ফেল করেছে ৩৮ শতাংশ পরীক্ষার্থী। ইংরেজির ফল খারাপ হওয়ার কারণেই কুমিল্লার ফল খারাপ হয়েছে।

চলতি বছর মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায়ও বিপর্যয় ঘটে কুমিল্লা শিক্ষা বোর্ডে। পাসের হার ছিল মাত্র ৫৯ দশমিক শূন্য ৩। তখনো পাসের হার এমনের কারণে ইংরেজি ও গণিতে ফেলকে দায়ী করে শিক্ষা বোর্ড।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451