শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক পিচ তৈরীর দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৩ জুলাই, ২০১৭
  • ২৮৩ বার পড়া হয়েছে

রুবেল মাদবর
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের ক্রিকেট পিচ নির্মাণের দ্বিতীয় দফার কাজও চলছে। ক্রিকেটারদের দীর্ঘদিনের দাবি মেটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আর্থিক সহায়তায় ও তত্ত্বাবধানে দুইটি ক্রিকেট পিচ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। আর মাত্র ৫ থেকে ৭ দিনের মধ্যে পিচ দুইটি নির্মাণের কাজ শেষ হবে জানা গেছে জেলা ক্রীড়া সংস্থার সূত্রে। দ্রুত এগিয়ে যাচ্ছে পিচ তৈরীর কাজ।মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়াম অনেক পুরাতন স্টেডিয়াম হলেও এখানে ক্রিকেটের জন্য কোনও পিচ ছিল না। দীর্ঘদিন পর হলেও আন্তর্জাতিক মানের পিচ হচ্ছে এতেই সকলে খুশি। ইটের কংক্রিট বিছানোর পরে শনিবার মাটি দিয়েবাকী কাজ করা হচ্ছে। ২/১ দিনের মধ্যে মাটি দেওয়ার কাজটিও শেষ হয়ে যাবে। পরবর্তীতে আনুষ্ঠানিক উদ্বোধনের পালা।কিন্তু এখন এই দুইটি আন্তর্জাতিকমানের পিচ তৈরি হলে জাতীয় পর্যায়ের যেকোনও টুর্নামেন্ট আয়োজনসহ ক্রিকেটাররা টার্ফ পিচে খেলা অনুশীলন করতে পারবে। পিচ নির্মাণের খবরে জেলার সাবেক ও বর্তমান ক্রিকেট খেলোয়াড়রা বেশ খুশি। পিচের জায়গা দেখার জন্য সকাল বিকাল বিভিন্ন পেশার খেলোয়াড়রা দেখতে যান!


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451