বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুন্দরবনে ৩টি তক্ষক উদ্ধার করেছে কোস্ট গার্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৩ জুলাই, ২০১৭
  • ১৮৮ বার পড়া হয়েছে

 

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :
পশ্চিম সুন্দরবনের হড্ডা ফরেস্ট ক্যাম্প সংলগ নাগনা এলাকা
থেকে শুক্রবার সন্ধ্যায় ৩টি তক্ষক উদ্ধার করেছে মোংলা
কোস্টগার্ড। উদ্ধার হওয়া তক্ষকগুলো সুন্দরবনে অবমুক্ত করা
হয়েছে।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে:
এম এইচ আই সিদ্দিক জানান, গোপন সংবাদের
ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় পশ্চিম সুন্দরবনের হড্ডা ফরেস্ট ক্যাম্প
সংলগ্ন নাগনা এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড
সদস্যরা। এসময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে
সংঘবদ্ধ পাচারকারী চক্রের সদস্যরা তক্ষকের বাক্স ফেলে রেখে
তারা পালিয়ে যায়া। পরে ওই এলাকা থেকে বাক্সে থাকা ৩টি
তক্ষক উদ্ধার করে। উদ্ধারকৃত তক্ষকগুলো বন বিভাগের হড্ডা
অফিসে হস্তান্তরের পর সেগুলো সুন্দরবনে ছেড়ে দেয়।
একটি সংঘবদ্ধ চক্র তক্ষক পাচারের উদ্দেশ্যে নাগনা গ্রামে
অবস্থান করছে এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযান
চালানো হয়। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কেউকে
আটক করা সম্ভব হয়নি। বন্যপ্রাণী চোরাচালান ও পাচার
বিরোধী অভিযানে উপকূল জুড়ে সার্বক্ষনিক টহল

অভিযান অব্যাহত রাখা হয়েছে বলে কোস্টগার্ডজানায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451