মীর ফারুক, শার্শা (যশোর) প্রতিনিধিঃ জনগণের সেবা করাই পুলিশের কাজ। সেই কাজ
কে আরোও গতিশীল ও জনগণের দৌড় গোড়ার পৌছানোর লক্ষে যশোরের শার্শার নাভারণ জেলা
সার্কেল অফিস উদ্বোধন করেন। গতকাল শুক্রবার সকাল ১১:০০ ঘটিকার সময় যশোর পুলিশ
সুপার জনাব আনিছুর রহমান বিপিএম পিপিএম লাল ফিতে কেটে ও দোয়া অনুষ্ঠানের
মাধ্যমে নাভারণ কামারবাড়ী মোড়ে নাভারণ স্থায়ী সার্কেল অফিসের শুভ উদ্বোধন করেন।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন নাভারণ জামে মসজিদের ঈমান আব্দুস সামাদ কাশেমী। এ
সময় আরোও উপস্থিত ছিলেন সার্কেল এসপি জনাব সালাহ উদ্দিন আহম্মেদ, সার্কেল
এসপি জনাব আনছার উদ্দিন, সার্কেল এসপি জনাব নাঈমুল হক, নাভারণ সার্কেল অফিসের
অর্ন্তগত ঝিকরগাছা থানার ওসি আবু সালেহ মাসুদ করিম, বেনাপোল পোর্ট থানার ওসি
অপূর্ব হাসান, বেনাপোল ইমিগ্রেশন ওসি ওমর শরিফ, শার্শা থানার ওসি মোঃ
মনিরুজ্জামান, বাঁকড়া পুলিশ ফাড়ীর আইসি মোঃ মতিয়ার রহমান, শিওরদাহ পুলিশ ফাড়ির
আইসি মোঃ আশরাফুল সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উক্ত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।