বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিসিবি নতুন ব্যাটিং কোচের খোঁজে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২১ জুলাই, ২০১৭
  • ২৮৭ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক , 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে থিলান সামারাবিরা দায়িত্ব পেয়েছিলেন গত বছর সেপ্টেম্বরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তাঁর চুক্তিটা হয়েছিল সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে আসন্ন সিরিজের জানা গেল একটি নতুন খবর, শ্রীলঙ্কার সাবেক এই ব্যাটসম্যানের সঙ্গে চুক্তি আর নবায়ন করা হচ্ছে না। নতুন ব্যাটিং কোচের খোঁজে নেমেছে বিসিবি।

বিষয়টা স্বীকারও করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন চৌধুরী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তার সঙ্গে (থিলান সামারাবিরা) আমাদের চুক্তি ছিল চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। এই চুক্তি এখন আর নেই।’

এরই মধ্যে নতুন ব্যাটিং কোচের খোঁজে নেমে পড়েছে বিসিবি। সামারাবিরার জায়গায় সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার মার্ক ও’নিলের কথা শোনা যাচ্ছে। ৭৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এই ক্রিকেটার জাতীয় দলে খেলার সুযোগ পাননি। অবশ্য তাঁর বাবা নর্ম ও’নিল ছিলেন একজন টেস্ট ক্রিকেটার।

এদিকে বাংলাদেশ দলের বর্তমান ফিজিও থিহান চন্দ্রমোহন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর প্রসঙ্গে বিসিবির সিইও বলেন, ‘আহত থাকায় এই মুহূর্তে ক্যাম্পে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না থিহানের। অবশ্য আমরা আরো কিছু দিন অপেক্ষা করতে চাই। শেষ পর্যন্ত সে যদি না পারে তখন আমাদের নতুন কিছু ভাবতে হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451