শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানালেন রামনাথ কোবিন্দকে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭
  • ২১৩ বার পড়া হয়েছে
শেখ হাসিনা অভিনন্দন জানালেন রামনাথ কোবিন্দকে

অনলাইন ডেস্ক,

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নবনির্বাচিত প্রেসিডেন্ট শ্রী রামনাথ কোবিন্দকে অভিনন্দন জানিয়েছেন।

আজ রামনাথ কোবিন্দকে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রেসিডেন্টের সর্বোচ্চ পদে নির্বাচিত হওয়ায় আমি আপনাকে বাংলাদেশের সরকার ও জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

শেখ হাসিনা বলেন, অনেক সাংস্কৃতিক, ঐতিহাসিক ও সভ্যতার অভিন্ন ভিত্তির ওপর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক প্রতিষ্ঠিত। এসব সম্পর্কের শক্তিতেই আমরা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করেছি এবং একে এক নতুন উচ্চতায় নিয়ে গেছি।

প্রধানমন্ত্রী আরো বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে টেকসই পারস্পরিক সম্পর্কের মাধ্যমে বহু বছরে আমাদের বন্ধন আরো গভীর হয়েছে।

শেখ হাসিনা বলেন, তাঁর সরকার দু’দেশের জনগণের অভিন্ন সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বহুমুখী সম্পর্কোন্নয়নে ভারত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়।

প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হিসেবে রামনাথ কোবিন্দের মেয়াদকালে তার সাফল্য কামনা করেন।

তিনি রামনাথ কোবিন্দকে তাঁর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451