শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৭ জেলা নতুন করে প্লাবিত হতে পারে : ত্রাণমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭
  • ২০৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক,

উত্তরাঞ্চলে পানি কমতে শুরু করলেও মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর ও ভোলাসহ ৭ জেলা নতুনভাবে প্লাবিত হতে পারে।  বললেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।বৃহস্পতিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ত্রাণমন্ত্রী বলেন, নতুন করে প্লাবিত এলাকায় বন্যা মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি আছে। এ পরিস্থিতিতে করণীয় জানিয়ে জেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।তিনি বলেন, এরইমধ্যে বন্যা কবলিত জেলায় খাদ্যসমাগ্রী পাঠানো হয়েছে।

যেখান যে পরিমাণ চাল দরকার সংশ্লিষ্ট জেলা প্রশাসক চাইলেই তা সরবরাহ করা হবে। তারপরও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি দেখভাল করছেন।যদি বন্যা পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে আমরাও ওই সব এলাকায় ছুটে যাবো। জনগণকে সেবা দিতে সরকার বদ্ধপরিকর।বন্যায় কত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে জানতে চাইলে তিনি বলেন, প্রতিদিন এ সংখ্যা বাড়ছে। তাই এখনো সঠিক সংখ্যা নির্ধারণ করা হয়নি।

এটি ৩ লাখও হতে পারে আবার ১২ থেকে ১৫ লাখও হতে পারে।মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বানভাসি মানুষের পাশে থেকে ত্রাণ বিতরণ করেছি। এসব ক্ষতিগ্রস্ত মানুষকে এখন পর্যন্ত ১২ হাজার মেট্রিক টন চাল, ৩ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ ও ৫০ হাজার প্যাকেট শুকনো খাবার দিয়েছি।

তিনি বলেন, বন্যা কবলিত প্রত্যেক জেলায় পানি বিশুদ্ধিকরণ ভ্রাম্যমাণ গাড়ি পাঠিয়েছি। এছাড়াও ৩ হাজার বান্ডিল ঢেউটিন ও ৯ লাখ টাকা দিয়েছি ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি নির্মাণের জন্য।মন্ত্রী বলেন, আশ্রয়কেন্দ্রে আশ্রিত মানুষের খাবার, চিকিৎসা ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছি। বন্যার পানি নেমে যাওয়ার পর ইজিপিপি প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্তদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451