মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

তারেক রহমানকে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া চলছে : আনিসুল হক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ জুলাই, ২০১৭
  • ২৭৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক,

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার কাজে গতি আনতে বিভিন্ন জেলায় আদালত ভবন নির্মাণ কাজ চলছে। শুধু তাই নয়, বিগত সাড়ে ৮ বছরে সরকার আইনজীবীদের উন্নয়নে প্রায় ৩৬ কোটি টাকা ব্যয় করেছে।

আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে সততা ও ন্যায়-নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য তিনি আইনজীবীদের প্রতি আহবান জানান।

আইনমন্ত্রী আজ রাজশাহীতে নবনির্মিত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ সময় মন্ত্রীর সাথে ছিলেন।

রাজশাহী জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব-উল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, মো. ফজলে হোসেন বাদশা, মো. আয়েন উদ্দিন, এনামুল হক, আব্দুল ওয়াদুদ দারা, বেগম আক্তার জাহান, আইন মস্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম-সচিব বিকাশ কুমার সাহা, এডভোকেট বারের সভাপতি মো. লোকমান আলী ও সাধারণ সম্পাদক মো. একরামুল হক উপস্থিত ছিলেন।

আনিসুল হক বলেন, বর্তমান সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। তাই আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছে। আইনের শাসন প্রতিষ্ঠা করে জনগনের কাছে উন্নয়নের সুবিধা পৌঁছে দিতে এ সরকার বদ্ধ পরিকর বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতির জনকের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনিমার্ণের স্বপ্নকে বাস্তবে রুপ দিতে কঠোর সাধনা করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বাধীন সরকার যতদিন থাকবে ততদিন উন্নয়নের ধারা অব্যহিত থাকবে। এ দেশ এখন তলাবিহীন ঝুঁড়ি নয়। এদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, বিদ্যুৎ উৎপাদন ৩ হাজার ২শ’ মেগাওয়াট থেকে ১৫ হাজার মেগাওয়াটে পৌঁছেছে। আমরা এখন স্যাটেলাইট পাঠানোর কথা ভাবছি। এবছরের মধ্যেই আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন করতে পারব। ’

আইনমন্ত্রী বলেন, অন্যান্য বিভাগের মত বিচার বিভাগের উন্নয়নে কর্মপরিকল্পনা হাতে নেয়া হয়েছে। সরকার বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছে। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকান্ডের বিচার ও জাতীয় চার নেতার হত্যাকান্ডের বিচার করা হয়েছে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করার কাজ চলছে।

২৪ কোটি টাকা ব্যয়ে ১ লাখ বর্গফুটের নব-নির্মিত ভবনটিতে কার পার্কিং সুবিধাসহ রের্কড রুম, নেজারত শাখা, সম্মেলন কক্ষ এবং ১০টি আদালতের সুবিধা রাখা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451