বেনাপোল প্রতিনিধি:
ভারতে পাচারের সময় বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে ১২ নারী, শিশু
ও পুরুষকে উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। বুধবার দুপুর সাড়ে ১২
টার সময় তাদেরকে উদ্ধার করা হয়।এসময় কোন পাচারকারীকে আটক করা
সম্ভব হয়নি।
বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ওয়াহাব জানান,নিজস্ব
গোয়েন্দা সংবাদে জানতে পারি সাদিপুর সীমান্ত দিয়ে বেশ কিছু
নারী শিশু দালালের মাধ্যমে ভারতে পাচার হয়ে যাচ্ছে এমন ধরনের সংবাদে
পেয়ে বিজিবির একটি দল সাদিপুর পশ্চিম পাড়া সীমান্ত এলাকায়
অভিযান চালিয়ে ৭ জন মহিলা ৪ জন পুরুষ ও ১ শিশুকে উদ্ধার করা হয়।
রহিমা বেগম জানান, ভালো চাকুরী দেয়ার কথা বলে দালালরা মোটা
অংকের টাকার বিনিময়ে তাদের ভারতে পাচার করছিল। উদ্ধারকৃতদের
বাড়ি নড়াইল জেলার বিভিন্ন থানা এলাকায়। তাদের বিরুদ্ধে মামলা
দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।#