বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বৃক্ষরোপনে মাননীয় প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পেলেন বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ জুলাই, ২০১৭
  • ১৬৬ বার পড়া হয়েছে

 

 

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস

:বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন

পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ এবার বৃক্ষরোপনে মাননীয়

প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার বঙ্গবন্ধু এওয়ার্ড ফর ওয়াইল্ড

লাইফ কনজারভেশন-২০১৭ পেয়েছেন। বৃক্ষ গবেষনা, সংরক্ষন

উদভাবন ও মূল্যায়ন ক্যাটাগরিতে সারাদেশের মধ্যে দ্বীতিয়

স্থান অর্জন করে এই পুরস্কার পেয়েছেন। জানা গেছে,

পরিবেশের ভারসাম্য রক্ষা, ভূমি ক্ষয় রোধ, অর্থনৈতিক

সাবলম্বীতা, সঞ্চয় মনোভাব গড়ে তোলা, তথা ইউনিয়ন

পরিষদের রাজস্ব আয় বৃদ্ধি করতে জনঅংশ গ্রহন মুলক

সামাজিক বনায়ন সৃষ্টি করে একটি দৃষ্টান্ত স্থাপন

করেছেন। ১৯৯৮/৯৯অর্থ বছর থেকে ইউনিয়ন পরিষদ তথা

ইউনিয়নের প্রধান প্রধান সড়ক গুলিতে গাছ লাগানোর

জন্য নির্বাচন করে, রাস্তা নির্বাচন, বৃক্ষ নির্বাচন,

প্রশিক্ষন, পরিচর্যা প্রতিটি সমিতিকে দাড় করাতে

ইউনিয়ন পরিষদ যে মহতী উদ্যোগ গ্রহন করেছেন তা

প্রসংশনীয়। তার ফলশ্র“তিতে গত ১৬জুলাই সকালে ঢাকার

আগারগাঁও প্রধান বন সংরক্ষক (বন ভবনে) জাতীয়

বৃক্ষমেলা-২০১৭ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি

হিসাবে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু তার

হাতে পুরস্কার স্বরুপ সনদপত্র ক্রেষ্ট ও ২০হাজার টাকার একটি

চেক প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,

পরিবেশ ও বন মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী আব্দুলা আল ইসলাম

জ্যকব ও সচিব ইসতিয়াক আহম্মেদ সহ উচ্চ পর্যায়ের

বিভিন্ন ব্যাক্তিবর্গ। উল্লেখ্য ১৯৯৮/৯৯সালে উক্ত

চেয়ারম্যান স্বপন দাশ নিজ উদ্যোগে ইউনিয়নের প্রধান

প্রধান সড়ক ও রাস্তার দুপার্শ্বে প্রায় ৬৫হাজার বনজ ও

ফলজ বৃক্ষাদী রোপন করে ১৩টি বনায়ন সমিতি গড়ে

তোলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451