শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুমিনুলের স্বপ্ন অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭
  • ২৫৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে দ্বন্দ্বের কারণে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফর এখনো অনিশ্চিত। দুটি টেস্ট খেলতে আগামী আগস্টে বাংলাদেশে আসার কথা স্মিথদের। অস্ট্রেলিয়া আসবে ধরে নিয়েই বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ দলের প্রস্তুতি চলছে। অসিদের বিপক্ষে এই সিরিজে সাফল্য পেতে খুবই আশাবাদী দলের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার মুমিনুল হক। তাঁর বিশ্বাস নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে এই সিরিজের দুটি ম্যাচেই জিততে পারে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজের আগে মুমিনুলের আত্মবিশ্বাস বেশ তুঙ্গে। আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এ সম্পর্কে তিনি বলেন, ‘সর্বশেষ টেস্টগুলোতে আমরা যেভাবে খেলেছি, সে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচই আমাদের পক্ষে জেতা সম্ভব। আমার লক্ষ্য ২-০ ব্যবধানে জেতা। ১-১ ব্যবধানে সিরিজ সমতা হলেও খারাপ হবে না।’

এই সিরিজকে সামনে রেখে ব্যক্তিগত লক্ষ্য কী, এমন এক প্রশ্নের উত্তরে মুমিনুল বলেন, ‘সত্যি কথা বলতে কী, কোনো ব্যক্তিগত লক্ষ্য ঠিক করিনি আমি। তবে আমার সব সমই লক্ষ্য থাকে দলের জন্য ভালো খেলা।’

টেস্টে নিয়মিত হলেও বেশ কিছুদিন ধরেই সীমিত ওভারের ক্রিকেটে অনিয়মিত হয়ে পড়েছেন মুমিনুল। তাহলে কি তাঁর নামের পাশে টেস্ট ক্রিকেটারের তকমা লেগে গেছে? তা নিয়ে কথা বলতে খুব একটা আগ্রহী নন এই অভিজ্ঞ ব্যাটসম্যান, ‘যদি কিছু মনে না করেন, বিষয়টি আমাকে মনে করিয়ে না দেওয়াই ভালো হবে। তা ছাড়া আমি চেষ্টা করছি এই বিষয়টি যেন আমার মাথায় না ঢোকে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451