বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জামিন পেল বিএনপি নেতা বুলু-ফারুক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭
  • ২৬৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে দুই মামলায় এবং চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের একটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

দুজনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন এবং সাকিব মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খোরশেদুল আলম।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালে রাজধানীর মোহাম্মদপুর এবং যাত্রাবাড়ী থানার মামলায় আজ বুলু ও ফারুক জামিন পান।

এ পর্যন্ত বুলু ১৯টি মামলায় জামিন পেয়েছেন। তাঁর বিরুদ্ধে নাশকতার মোট ৫৪টি মামলা করা হয়। গত ১৮ মে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

অপরদিকে, ফারুক নাশকতার ছয়টি মামলায় কারাগারে রয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451