গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার মুকসুদপুর
উপজেলার দক্ষিন জলিলপাড়ের প্রসিদ্ধ ব্রঞ্জ মার্কেট সংলগ্ন
খেলার মাঠটি কতিপয় প্রভাবশালী ব্যক্তি মোটা অঙ্কের
টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে বলে লিখিত অভিযোগ
দিয়েছে এলাকার বেশ কয়েকজন সচেতন নাগরিক।
লিখিত অভিযোগে জানা যায়, উক্ত মাঠ কমিটির সভাপতি
নিত্য বাগচীসহ আরো কয়েকজন ক্ষমতাশালী ব্যাক্তি ১ লক্ষ ৪০
হাজার টাকার বিনিময়ে প্রদীপ দত্ত নামক একজনের কাছে
বিক্রি করে।
জলিরপাড় ব্রঞ্জ মার্কেট সংলগ্ন খেলার মাঠ কমিটির ক্রীড়া
সম্পাদক মুকুল বাকচি জানান বর্তমান মাঠ কমিটির
সভাপতি সহ কতিপয় প্রভাবশালী ব্যক্তি খেলার মাঠের ক্লাব
ঘরের জায়গা বিক্রি করেছে। এর বিরুদ্ধে মাইকিং ও
প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।
এলাকার যুবকদের খেলাধুলাসহ শরীর চর্চার একমাত্র স্থান।
ক্লাব ঘরটি রক্ষায় ক্লাবের সদস্য স্বপন বৈদ্য, মুকুল
বাকচী, খোকন বাকচী, অপূর্ব বাকচী, পেন্টু বাকচী,
নিখিল বাকচী, তপন বাকচী, দয়াল শীল, লিটন বৈদ্য, শয়ন
বৈদ্য, সাহা দেব দাস, মিহির বৈদ্য, অপূর্ব বৈদ্য ও
চিন্ময় বাগচী স্বাক্ষরীত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষনের
জন্য একটি অভিযোগ পত্র দাখিল করেছে।
উক্ত ব্যাপারে মাঠ কমিটির সভাপতি নিত্য বাগচীর সঙ্গে
ফোনে যোগাযোগ করতে চাইলে তিনি তার ব্যবহৃত ফোন
বন্ধ করে রাখেন।
এ বিষয়ে জলিলপাড় ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোশারফ
হোসেনের সঙ্গে আলাপকালে তিনি জানান, উক্ত মাঠের
জমি সরকারি খাস খতিয়ান ভুক্ত। সরকারি জমি দখল করা বা
বিক্রি করার এখতিয়ার কারো নেই। লোকমুখে তিনি এ
ঘটনা শুনেছেন এবং প্রাথমিক ভাবে তদন্ত শুরু করেছেন।
এক প্রশ্নের উত্তরে তিনি আরো জানান, সরকারি সম্পত্তি
কোন একক ব্যক্তি ভোগ দখলে নিতে পারবেন না।