শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালীতে প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত সহকারীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭
  • ২৪৫ বার পড়া হয়েছে

 

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : আগামী জাতীয়

সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনে নিজের

প্রার্থীতা বিষয়ে সাংবাদিকদের মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ

হাসিনার ব্যাক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম। সোমবার (১৭ জুলাই)

দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়ন

কমপ্লেক্সে ২০১৮ সালে অনুষ্ঠিতব্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে

জাহাঙ্গীর আলমের প্রার্থীতা বিষয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা

হয়। এতে প্রিন্ট ও ইলেকট্রনিকস্ধসঢ়; মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা অংশ

নেন। সিনিয়র সাংবাদিক একাত্তর টিভির প্রতিনিধি মিজানুর রহমানের

সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, প্রধানমন্ত্রী

শেখ হাসিনার ব্যাক্তিগত সহকারী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির

সাবেক সহ-সম্পাদক, চাটখিল সোনাইমুড়ি আসন থেকে সম্ভাব্য সংসদ

সদস্য প্রার্থী মো. জাহাঙ্গীর আলম। বক্তব্যে তিনি গত আট বছর ধরে

চাটখিল-সোনাইমুড়ি এলাকার উন্নয়ন কথা তুলে বলেন, জননেত্রী শেখ

হাসিনা যদি তাকে এ আসন থেকে মনোনয়ন দেন। তাহলে তিনি

নির্বাচনে অংশ নিতে সম্পূর্ণ প্রস্তুত বলে জানান। মতবিনিময় সভায়

আরো উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি

মমিনুল ইসলাম বাকের, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান

শিপন, আমিশাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন আলমগীর হোসেন,

সোনাইমুড়ীর পৌর সেচ্ছাসেবকলীগের আহবায়ক আবু ছায়েম প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451