রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ডিএসসিসি কর্মকর্তা-কর্মচারীদের চিকুনগুনিয়া প্রতিরোধে ছুটি বাতিল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৭ জুলাই, ২০১৭
  • ২১৩ বার পড়া হয়েছে

 

অনলাইন ডেস্ক,

এডিস মশাবাহিত চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সকল কর্মকর্তা-কর্মচারীর শুক্র ও শনিবারের ছুটি বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি)।

চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আজ এই আদেশ দেন।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তর কুমার রায় জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। ফলে শুক্র ও শনিবারও কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হবে।

সম্প্রতি রাজধানীতে চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মেয়র সাঈদ খোকন আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে রোগটি নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেন।

এজন্য প্রতিদিন নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হচ্ছে বলে জনসংযোগ কর্মকর্তা জানান।

তিনি বলেন, মেয়রের ঘোষণার অংশ হিসেবে সব কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451