রামগঞ্জ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শিশুপার্কে শনিবার দুপুরে উপজেলা
আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলণে প্রধান অতিথি হিসেবে
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক মাহবুবুল আলম
হানিফ বলেন বিএনপি গাড়ীতে বোমা মেরে মানুষ হত্যা করে
সন্ত্রাসী দলে পরিনত হয়েছে। বিএনপি- জামায়াত সরকার গঠন
করে সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে আ’লীগের সহ¯্রাধিক নেতা
কর্মি হত্যা করেছে। রাষ্টীয় সম্পদ লুটপাট করে বিএনপি
জনবিছিন্ন হয়ে পড়ছে। বিদ্যুতের নামে খাম্বা বিক্রয় করে সারা
বাংলাদেশে মানুষের সাথে প্রতারণা করেছে।
সম্মেলণে উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মো:
শাহজানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আ’লীগের
সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম,যুবও ক্রীড়া
বিষয়ক সম্পাদক মো: হারুনুর রশিদ,কৃষি ও সমবায় বিষয়ক
সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী এমপি, কেন্দ্রীয় যুব মহিলা
লীগের সভানেত্রী ও সাবেক এমপি নাজমা আক্তার, জেলা আ’লীগের
সভাপতি গোলাম ফারুক পিংকু,সাধারণ সম্পাদক এডভোকেট
নুরউদ্দীন চৌধুরী নয়ন,যুগ্নসাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল
হক মিলন, আ’লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সাধারণ সম্পাদক
এমএ মমিন পাটোয়ারী প্রমূখ ।