বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাভারে পোশাক কারখানার এক নারীর রহস্যজনক মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৫ জুলাই, ২০১৭
  • ১৭২ বার পড়া হয়েছে

 

সাভার থেকে ফিরে হেলাল শেখঃ

ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের গোরাট এলাকার ডেমনিয়ার নামক

তৈরী পোশাক কারখানার এক নারী শ্রমিকের রহস্যজনক মৃত্যু।

জানা গেছে, শনিবার সকাল ৮ টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ওই

পোশাক কারখানার নারী শ্রমিক রিমা খাতুন (১৯) এর মৃত্যু হয়। মৃত রিমার বড় বোন রুনি

জানান, তার বোন হেলপার থেকে নতুন অপারেটর হয়েছেন। এর পর থেকে উক্ত কারখানার কতিপয় ব্যক্তি

এবং পি.এম মোঃ আলমগীর হোসেন রিমাকে বেশ কিছু দিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল।

এক পর্যায়ে গত ১১ই জুলাই মঙ্গলবার সন্ধ্যার পরে তাকে আবার কুপ্রস্তাব দেয়। এতে সে রাজি

না হওয়ায় কারখানায় কর্মরত অবস্থায় কাজের অজুহাতে রিমাকে বিভিন্ন ভাষায় গালি গালাজ

করে হুমকি দেয়, তোকে দেখে নিবো। এরপর ডিউটি শেষে রাত ১০ টার পর রিমা তার ভাড়া বাসায়

ফিরে পরিবারের লোকজনের অজান্তে বিষ পান করে। স্থানীয় গোরাট এলাকার মোঃ সাইজুদ্দিন এর

বাড়ীতে রিমা তার পিতা-মাতার সঙ্গে বসবাস করতেন। এরপর রাত ১২টার দিকে পরিবারের লোকজন

বুঝতে পারে রিমা বিষপান করে ছটফট করছে। তাৎক্ষনিক তার পরিবারের আতœীয় স্বজন জরুরী

ভাবে সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য রাত ১টা ৩০ মিনিট ভর্তি

করেন। চারদিন চিকিৎসার পর শনিবার সকাল ৮টার দিকে রিমার মৃত্যু হয়।জানা গেছে, মৃত রিমা

কুমিল্লা জেলার শাহরাস্তি থানার দাদিয়া পাড়ার মোঃ কবির হোসের মেয়ে। তার পরিবার সুত্রে

জানা যায়, রিমা সুন্দরী হওয়ায় অনেকেই প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। অবশেষে সুন্দরী

হওয়াটাই রিমার জীবনের কাল হয়ে অকালে মৃত্যু হলো বলে তার পরিবারের লোকজন জানান।

এ ব্যাপারে আশুলিয়া থানার ডিউটি অফিসার এস আই রুহুল আমীন জানান, মামলার প্রস্তুতি

চলছে মামলার হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451