বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৫ জুলাই, ২০১৭
  • ২৬৩ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্ক,

চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এমিরেটস এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা ত্যাগ করেন তিনি।

এদিকে খালেদা জিয়াকে বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন দলের জ্যেষ্ঠ নেতাসহ অসংখ্য নেতাকর্মী। বিমানবন্দর এলাকায় রাস্তায় ব্যানার নিয়ে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান জানান, খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে আছেন তাঁর একান্ত সচিব এ বি এম সাত্তার এবং গৃহপরিচারিকা ফাতেমা বেগম।

লন্ডন সফরে চোখ ও পায়ের চিকিৎসা করাবেন সাবেক প্রধানমন্ত্রী। লন্ডনে অবস্থান করছেন তাঁর ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। ছেলে তারেক রহমানের সঙ্গে প্রায় দুই বছর পর দেখা হচ্ছে খালেদা জিয়ার।

গত বছর ১৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে তিনি চোখ ও বাতের চিকিৎসা নেন। দুই মাসের বেশি সময় লন্ডনে অবস্থান শেষে গত বছরের ২১ নভেম্বর দেশে ফেরেন। লন্ডনে পারিবারিক পরিমণ্ডলে সময় কাটানোর পাশাপাশি বিএনপির আয়োজনে দুটি অনুষ্ঠানেও অংশ নেন খালেদা জিয়া।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451