বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুশফিকের কাঁদতে কাঁদতে সংবাদ সম্মেলন ত্যাগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৫ জুলাই, ২০১৭
  • ২৬৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক,

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের দল বরিশাল বুলসের অন্যতম কর্ণধার এম এ আওয়াল বুলু। তার ‘বাজে কথা’র প্রতিবাদ করতে এসে কাঁদতে কাঁদতে সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।সম্প্রতি একাধিক বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি পরিচালক ও বরিশাল বুলসের কর্ণধার বুলু মুশফিকুর রহিমের নামে ‘আজেবাজে’ কথা বলেন।

মুশফিকের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন তোলেন। তার দাবি, মুশফিক দলের ভেতর গ্রুপিং করেন।বুলুর এ ধরনের কথাই বিব্রত বিসিবিও। সংবাদ সম্মেলন ডেকে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় দলের একজন অধিনায়কের নামে এমন আজেবাজে কথা বলায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ দাবি জানান মুশফিকও।মুশফিক বললেন, গেলো ১২ বছর ধরে আমি জাতীয় দলে খেলছি। আমার সম্পর্কে এমন অভিযোগ এর আগে কখনো ওঠেনি। তিনি আমাকে খারাপ খেলোয়াড় বলতে পারেন।কিন্তু আমাকে দায়িত্বজ্ঞানহীন বলতে পারেন না।তিনি বললেন, আমি আশা করব যে মল্লিক ভাইয়েরা বিষয়টা দেখবেন। আমি তাদের জানিয়েছি। আমার সঙ্গে যেমনটা হয়েছে, এরপর যে অন্য কোনো খেলোয়াড়ের সঙ্গে তেমনটা হবে না তার গ্যারান্টি কি?এইটুকু সম্মান অন্তত একজন খেলোয়াড় পেতেই পারেন।আর কোনো কথা বলতে পারলেন না মুশফিক। কাঁদতে কাঁদতে দ্রুত সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451