বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এখনো যানবাহনের দীর্ঘ লাইন শিমুলিয়ায়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৫ জুলাই, ২০১৭
  • ১৭৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাটে যানবাহনের চাপ এখনো কমেনি। পদ্মায় তীব্র স্রোতের কারণে পাঁচদিন ধরে দক্ষিণবঙ্গে ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে।

আজ শনিবার সকাল থেকে শিমুলিয়া ফেরিঘাট এলাকায় সাড়ে পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এই পথে নিয়মিতভাবে ১৭টি ফেরি চললেও তীব্র স্রোত, ইঞ্জিনের পাখা ও শেড ভাঙার আশঙ্কায় সকাল থেকে ১০টি ফেরি চলাচল করছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারী বলেন, সকাল থেকে সাড়ে পাঁচ শতাধিক যানবাহন অপেক্ষায় আছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাক বেশি। তীব্র স্রোতের কারণে ফেরিগুলো ধীরগতিতে চলাচল করছে। লৌহজং টার্নিং পয়েন্টে গিয়ে স্রোতের বিপরীতে টিকতে পারছে না ফেরিগুলো। তাই ফেরি কম চলাচল করছে। ফলে ঘাটে যানবাহনের লাইন দীর্ঘ হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451