সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপনাদের কাছে আমার অনুরোধ,অল্প বয়সে মেয়েদের বিবাহ দিবেন না: এসপি শামছুন্নাহার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৫ জুলাই, ২০১৭
  • ১৯৬ বার পড়া হয়েছে

মাসুদ হোসেন, চাঁদপুর প্রতিনিধিঃ একটি সুস্থ জাতি পেতে প্রয়োজন একজন শিক্ষিত মা, বলেছিলেন প্রখ্যাত মনিষী ও দার্শনিক নেপোলিয়ন বোনাপার্ট। অথচ আজ বাংলাদেশের বেশীরভাগ মেয়ে এখনো শিক্ষা থেকে বঞ্চিত, যার প্রধান কারণ বাল্যবিবাহ । আগামী প্রজন্মের সুস্থভাবে বেড়ে উঠা এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতেও বাল্য বিবাহ একটি বড় বাধা।
এ নিয়ে চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার (পিপিএম) মা সমাবেশে মায়েদের উদ্দেশ্যে বলেছেন, সন্তানদের প্রতিটি কাজে মায়েদের নজর রাখতে হবে। ১৮ বছরের আগে কোন মতেই মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। মেয়েরা এখন আর সমাজের বোঝা নয়। মেয়েরা কোন না কোন ভাবে স্বাভলম্বি হতে পারে। ছেলে ও মেয়েদের সমান গুরুত্ব দিয়ে আপনারা লালন পালন করতে পারেন। আমাদের দেশে নারী নির্যাতন বন্ধ হচ্ছে না। নারী শিক্ষার অগ্রগতি ব্যাহত হওয়া ছাড়াও বাল্য বিবাহের কারনে মাতৃমৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে৷ মা হতে গিয়ে প্রতি ২০ মিনিটে একজন মা মারা যাচ্ছেন। প্রতি ঘন্টায় মারা যাচ্ছে একজন নবজাতক৷ নবজাতক বেঁচে থাকলেও অনেক সময় তাকে নানা শারীরিক ও মানষিক জটিলতার মুখোমুখি হতে হয়৷ বাল্য বিবাহের ফলে বিবাহ বিচ্ছেদের আশংকা তৈরী হওয়া ছাড়াও নানা পারিবারিক অশান্তি দেখা দেয়৷ তিনি সকল মায়েদের উদ্দ্যেশে বলেন- আপনাদের কাছে আমার অনুরোধ অল্প বয়সে কোন মেয়েকে বিয়ে দিবেন না।

বৃহস্পতিবার (১৩ জুলাই) চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজে
“মা সমাবেশ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকাসক্ত ছেলের কারণে একটি পরিবার ধ্বংস হয়ে যায়। মাদকসক্তদের নিজ নিজ জায়গা থেকে প্রতিহত করতে হবে। যারা মাদক সেবন করেন তারাই আবার মাদক বিক্রয়ের সাথে জড়িত থাকেন।

পুলিশ সুপার আরোও বলেন, আমাদের সামাজিক চিন্তা-চেতনার পরিবর্তন করতে হবে। জঙ্গিবাদরা নিরব ও সুক্ষভাবে প্রতিটি ঘরে প্রবেশ করে। তারা আমাদের সন্তানকে জঙ্গিবাদের দিকে নিয়ে যাচ্ছে। সেই দিকে সকলকে খেয়াল রাখতে হবে। যাতে আমাদের সন্তানরা বিপদগামী এ পথ না বেছে নিতে পারে। আমাদের উদ্দেশ্য হল একটি সুন্দর সমাজ ব্যবস্থা চালু করা। এ উদ্দেশ্যকে সফল করতে পুলিশ,সাংবাদিক ও জনতাকে একত্রিত হয়ে কাজ করতে হবে। এবং সবশেষে সকলকে নিয়ে একসাথে শপথ করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451