মাসুদ হোসেন, চাঁদপুর প্রতিনিধিঃ গত ১১ জুলাই চাঁদপুর রোটারী ভবনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডলের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পরিবার পরিকল্পনা বিভাগে সেবা প্রদানে সহযোগিতা করার জন্য শ্রেষ্ঠত্ব অর্জনকারী হিসেবে ক্রেষ্ট ও সনদপত্র গ্রহন করেন ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ ও ভাইস চেয়ারম্যান পারভীন ইসলাম।
একইসাথে চাঁদপুর রোটারী ভবনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা বিভাগের সেবা প্রদানে সহযোগিতায় হাজিগন্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন ইসলামও উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন ।
উল্লেখ্য শ্রেষ্ঠত্ব অর্জনকারী হাজীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন ইসলাম ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের দুই বারের সফল চেয়ারম্যান স্বপন মাহমুদ আপন ভাই-বোন