রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমানের শাশুড়ির দুর্নীতির মামলা বাতিল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭
  • ২৯২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে দুর্নীতির মামলা বাতিল করে সম্পদের হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নতুন করে নোটিশ জারির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সম্পদের হিসাব দাখিল না করায় ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে দুর্নীতির মামলাটি দায়ের করেছিল দুদক। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ আজ বৃহস্পতিবার মামলা চলবে বলে দেওয়া হাইকোর্টের রায় বাতিল করে চূড়ান্ত এ রায় দেন।

মামলা বাতিল চেয়ে ইকবাল মান্দ বানুর আবেদন খারিজ করে গত বছরের ১৬ ফেব্রুয়ারি ওই মামলা চলবে বলে রায় দিয়েছিলেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করেন তিনি। বিচারিক আদালতে এ মামলাটি অভিযোগ (চার্জ) গঠনের শুনানির পর্যায়ে ছিল। গত ১২ এপ্রিল মামলায় দাখিল করা দুদকের চার্জশিট আমলে নিয়ে সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ঢাকার সিনিয়র স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লার আদালত। পরে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।

২০১৪ সালের ২৫ জানুয়ারি সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে সৈয়দা ইকবাল মান্দ বানুকে চিঠি দেয় দুদক। কিন্তু তিনি সম্পদের হিসাব বিবরণী দাখিল না করে হাইকোর্টে রিট করে স্থগিতাদেশ পান। দুদক ওই আদেশের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন আপিল বিভাগ। ইকবাল মান্দ বানু সম্পদের বিবরণী দাখিল না করায় একই বছরের ৩০ জানুয়ারি দুদকের উপপরিচালক আর কে মজুমদার ঢাকার রমনা থানায় মামলাটি দায়ের করেছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451