শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভোলায় আইনজীবির ওপর ছাত্রলীগের হামলায় নিন্দা ও প্রতিবাদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭
  • ৩০৩ বার পড়া হয়েছে

স্টাফ রির্পোটার:

ভোলার আইনজীবি সমিতির সদস্য এ্যাড. এম.এইচ.এ হিরনের ওপর হামলা

করেছে ছাত্রলীগের কর্মীরা। গত রবিবার রাতে চরফ্যাশন টু ঢাকাগামী

এম.ভি ফারহান-৫ লঞ্চের ২৩১ নং কেবিনে আটক করে চরফ্যাশন উপজেলা

ছাত্রলীগের কর্মীরা হত্যার উদ্দেশ্যে অর্তকিত সন্ত্রাসী হামলা করা হয়।

আহত আইনজীবি হিরন ১১জুলাই সোমবার ভোলা জেলা আইনজীবি

সমিতির মিলনায়তনে প্রতিবাদ সভায় তিনি লিখিত বক্তব্য অভিযোগ

করে বলেন, গত রবিবার চরফ্যাশন বেতুয়া লঞ্চঘাট হইকে এমবি ফারহান-৫

লঞ্চে ২৩১ নং কেবিনে ঢাকার উদ্দেশ্যে অবস্থান করিতেছিলাম।

রাত অনুমান ৯টার দিকে ভোলা সদর থানাধীন তুলাতলি মেঘনা নদীর

মধ্যখানে পৌছালে শশীভুষণ থানাধীন জি.এর ১০৯/২০১৫ইং নং মামলার

আসামীগণ সহ আরো কয়েকজন লোক আমাকে হত্যা করিয়া নদীতে

ফেলার উদ্দেশ্যে অর্তকিতভাবে হামলা চালায়। এসময় আমার সাথে থাকা

৩০ হাজার টাকা, ও একটি স্যামসাং মোবাইল যাহার মূল্য ৪০ হাজার

টাকা, একটি স্যামফোনি টার্চ মোবাইল যাহার মূল্য ১০ হাজার

টাকা, এবং আরো সাথে আসবাবপত্র যাহার মূল্য ৪০হাজার টাকা নিয়ে

যায়।

তখন আমাকে লোহার রড দিয়ে আঘাত করলে আমি অজ্ঞান হইয়া পড়িলে।

আমি মৃত্যুবরণ করিয়াছি ভেবে তাহারা আমার কেবিনের বাহিরে তালা

দিয়ে আমায় আটক রেখে চলে যায়। রাত ৩ টার সময় লঞ্চ কর্তৃপ¶ আমার

কেবিনের তালা খুলিয়া দেয়।

তারপর ভোর ৫.৩১ মিনিটে আমার স্ত্রী সন্তানদের বাধ ভাঙ্গা কান্নার লাইভ

ফেসবুকে পোষ্ট দেখার পর চরফ্যাশনের সাবেক সাংসদ সদস্য

নাজিমউদ্দিন আলম বিভিন্ন তদবীরের মাধ্যমে আমাকে উদ্ধার করে।

পরে সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে

থাকি। এসকল হামলার আমি তীব্র নিন্দা জানাই এবং সকল প্রশাসনের

কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী কামনা করছি।

এদিকে সোমবার সকালে প্রশাসনের কাছে এঘটনার হামলাকারী

সন্ত্রাসীদের শাস্তির দাবী কামনা করে তীব্র নিন্দা জানিয়েছেন ভোলা

জেলা আইনজীবি সমিতি। অন্য দিকে এঘটনায় ভোলা জেলার সকল

সাংবাদিকবৃন্দের কাছে লিখিত পত্র পাঠিয়েছেন ভোলার আইনজীবিরা।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451