শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভারতীয় জাতীয় দলের কোচ নির্বাচন নিয়ে আবার নতুন নাটক শুরু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭
  • ২৩৬ বার পড়া হয়েছে

নাটকের পর নাটক চলছে। ভারতীয় জাতীয় দলের কোচ নির্বাচন নিয়ে আবার নতুন নাটক শুরু হয়েছে। এর আগে রবি শাস্ত্রীকে ভারতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে দুপুরে ফলাও করে প্রচার করতে থাকে দেশটির বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। এর পরই গোটা ক্রিকেট বিশ্বে শাস্ত্রীর কোচ হওয়ার সংবাদ প্রচার হতে থাকে। এর কয়েক ঘণ্টা পর সংবাদ সম্মেলন করে ভারতীয় ক্রিকেট বোর্ড জানায়, কোচ হিসেবে এখনো রবি শাস্ত্রীর নিয়োগ চূড়ান্ত হয়নি। এটা কেবলই গুজব।

ভারতীয় ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরী বলেন, ‘কোচ হিসেবে এখনো কারো নাম চূড়ান্ত করা হয়নি। সেটি ছড়িয়েছে সেটি কেবলই গুজব। ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি এটা নিয়ে কাজ করছে। এখনো কেউ চূড়ান্ত নন।’ এর আগে এনটিভি, টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি শীর্ষস্থানীয় গণমাধ্যমে রবি শাস্ত্রী কোচ হয়েছেন বলে সংবাদ প্রকাশ করে। তবে বোর্ডের সংবাদ সম্মেলনে ফলে নাটকটা আবার জমে উঠল।

বিসিসিআই চূড়ান্ত ঘোষণা না দিলেও ভারতীয় গণমাধ্যমগুলো ধারণা করছে, রবি শাস্ত্রীই হতে যাচ্ছেন ধোনি-কোহলিদের পরবর্তী কোচ। গত চ্যাম্পিয়নস ট্রফির পর ভারতীয় জাতীয় দলের কোচের পদ থেকে অনিল কুম্বলে পদত্যাগ করার পর থেকেই আসনটি ফাঁকা ছিল। বিসিসিআই ঘোষণা দিয়েছিল, শ্রীলঙ্কা সফরের আগেই নতুন কোচ পাবেন কোহলিরা।

ভারতের কোচ হওয়ার চেষ্টাটা অনেক দিন ধরেই করছেন রবি শাস্ত্রী। এর আগের দফায় সফল হতে পারেননি সৌরভ গাঙ্গুলির সঙ্গে দ্বন্দ্বের কারণে। তবে এবার মনে হয় সফল হতে চলেছেন ভারতের সাবেক এই ক্রিকেটার। নতুন কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন শাস্ত্রী।

সম্প্রতি শেষ হয়েছে কোচদের যাচাই-বাছাই প্রক্রিয়া। কিন্তু এখনো চূড়ান্ত সিদ্ধান্তটা নেয়নি ভারতের ক্রিকেট বোর্ড। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে আলোচনার পরই সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451