রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যশোর ৬ বছর পর ছাত্রলীগের কমিটি গঠন : সভাপতি শাহী সেক্রেটারি জিসান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭
  • ২৫৮ বার পড়া হয়েছে

 

বেনাপোল প্রতিনিধি:

যশোর জেলা ছাত্রলীগের সভাপতি হলেন রওশন ইকবাল শাহী। আর সাধারণ

সম্পাদক হয়েছেন ছালছাবিল আহমেদ জিসান।

আজ সোমবার বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে কাউন্সিলরদের

ভোটগ্রহণ শেষে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান

সোহাগ ভোটের ফলাফল ঘোষণা করেন।

ফলাফল ঘোষণাকালে সাইফুর রহমান সোহাগ জানান, সভাপতি পদে রওশন

ইকবাল শাহী ১০৪ ভোট পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্ধসঢ়;দ্বী সাব্বির

রহমান লিমন পান ১৬ ভোট।

আর সাধারণ সম্পাদক পদে ছালছাবিল আহমেদ জিসান ১০৫ ভোট

পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্ধসঢ়;দ্বী সালাহউদ্দীন কবির পিয়াস পান

১৫ ভোট।

এবার মোট কাউন্সিলর ছিলেন ৫৪০ জন। এদের মধ্যে মাত্র ১২০ জনের ভোট

নেওয়া হয়। জেলা কমিটির সব সদস্য এবং উপজেলা ও শহর কমিটিগুলোর

সভাপতি-সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক-যুগ্ম আহ্বায়কদের

ভোটার হিসেবে গণ্য করা হয়। অন্য কাউন্সিলরদের ভোটদানের সুযোগ

দেওয়া হয়নি বলে সেখানে উপস্থিতরা জানিয়েছেন।

এদিকে, যাদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়, তাদের অনেকেও

ভোটগ্রহণস্থলে উপস্থিত ছিলেন না। কেন্দ্রীয় সভাপতি একে একে

ভোটারদের নাম ডাকেন এবং ভোটগ্রহণ করেন। যারা সেখানে উপস্থিত

ছিলেন না, তারা ভোট দিতে পারেননি।

এর আগে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হয় যশোর কেন্দ্রীয় ঈদগাহে।

এর পর কাউন্সিল হওয়ার কথা ছিল বাদশাহ ফয়সল ইসলামী ইনসটিটিউট

হলরুমে। কিন্তু নেতারা কাউন্সিলরদের না ডেকে প্রধান পদ দুটিতে

প্রতিদ্বন্ধসঢ়;দ্বী ও প্রধান নেতাদের ডেকে নেন সার্কিট হাউসে।

সেখানে সভাপতি-সাধারণ সম্পাদক পদের ৪০ জনের মধ্যে মাত্র চারজনের

প্রার্থিতা টেকে। এদের মধ্যে দুইজন সভাপতি ও দুইজন সাধারণ

সম্পাদক পদপ্রার্থী।

কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি সার্কিট হাউজের সভায়। বিকেল

চারটার পর নেতারা সদলবলে চলে যান পৌর কমিউনিটি সেন্টারে।

সেখানে ভোটগ্রহণ করা হয়।

এদিকে, ভোটের ফলাফল যখন ঘোষণা করা হচ্ছিল, তখন সার্কিট

হাউজে যশোরের ছয় সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা

আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ নেতারা

অবস্থান করছিলেন। তারা ছাত্রলীগের এই নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া

নিয়ে কী ভাবছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451