রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুষ্টিয়ার মিরপুরে রান্নাঘরে মিলল ২৮ গোখরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১০ জুলাই, ২০১৭
  • ১৯০ বার পড়া হয়েছে
বাংলার প্রতিদিন
বাংলার প্রতিদিন

বাংলার প্রতিদিন ডেস্কঃ

এবার কুষ্টিয়ার মিরপুরে একটি বাড়ির রান্নাঘর থেকে মিলল ২৮টি বিষধর গোখরা সাপ। এর মধ্যে ২৭টি বাচ্চা আর একটি মা গোখরা। স্থানীয়রা বাচ্চাগুলোকে মেরে ফেলেছে, তবে মা সাপটিকে ধরে রেখেছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর স্কুল পাড়ার নাজমুল ইসলাম লিটনের রান্নাঘর থেকে সাপের বাচ্চাগুলো মারা হয়।

বাড়ির মালিক নাজমুল ইসলাম লিটন বলেন, সকালে দুটি গোখরা সাপের বাচ্চা বাইরে দেখা যায়। এরপর রান্নাঘরের ভেরতে আরও দুটি সাপের বাচ্চা দেখা যায়। পরে রান্নাঘরের মাটি খুঁড়ে একে একে ২৭টি বাচ্চা পাওয়া যায়। পরে স্থানীয় এক সাপুড়েকে খবর দিলে তিনি এসে মাটি খুঁড়ে মা সাপটি ধরে ফেলে।

সাপুড়ে ফিরোজ বলেন, আমি আসার আগেই গোখরা সাপের ২৭টি বাচ্চা মেরে ফেলেছে স্থানীয়রা। পরে মা সাপটি আমি জীবিত অবস্থায় ধরে ফেলি। একসঙ্গে এত সাপের বাচ্চা ও মা সাপ দেখতে এলাকাবাসী ভিড় করেছে নাজমুল ইসলাম লিটনের বাড়িতে।

এর আগে গত ৬ জুলাই সন্ধ্যা থেকে ৭ জুলাই গভীর রাত পর্যন্ত রাজশাহীর তানোর উপজেলার সদর পৌরসভা এলাকার ভদ্রখণ্ড গ্রামে মারা হয়েছে ১২৫টি বিষধর গোখরা সাপের বাচ্চা। ওই গ্রামের কৃষক আক্কাস আলীর রান্নাঘর থেকে সাপগুলো মারা হয়।

তারও দুই দিন আগে ৪ জুলাই (মঙ্গলবার) রাত ১২টার দিকে রাজশাহী মহানগরীর বুধপাড়া এলাকার মাজদার আলীর শোয়ার ঘরে এক এক করে মারা হয় ২৭টি গোখরা সাপ। ৬ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যায় ওই বাড়ির শোয়ার ঘরে ফের একটি বিষধর গোখরা সাপ মারা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451